গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার মো. কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল এই ঝটিকা অভিযান চালায়। ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে অভিযানে অংশ নেন ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুন। ঢেমশার একটি বসতঘরে আত্মগোপন করে থাকা অবস্থায় কামালকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়: ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি দেশীয় তৈরি দুই নলা বন্দুক, ০১ রাউন্ড কার্তুজ
এই ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি রাকিবকে গ্রেপ্তারে অভিযান চললেও তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি
অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবি ভাইরাল হয়। এমনকি চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সঙ্গেও তার ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত সরঞ্জামসহ গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অপরাধীদের দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন