নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

স্ত্রীকে দেখতে এসে মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনির শিকার

মাগুরায় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিকের (৪০) ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

জেলা প্রতিনিধি, মাগুরা।

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি রুহুল মল্লিকের (৪০) ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার অবস্থান করা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হয়ে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। রুহুল মল্লিক মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের আলি রেজা মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল মল্লিক ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার এজহারভুক্ত ৪ নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার দুপুরে তিনি গোপনে পারনান্দুয়ালী এলাকায় তার স্ত্রীর ভাড়া বাসায় দেখা করতে আসেন।

তার আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগবিরোধী একটি গোষ্ঠী বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। অবরুদ্ধ অবস্থায় ৯৯৯-এ কল করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা ঘরে ঢুকে রুহুল মল্লিককে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন।

রুহুল মল্লিকের স্ত্রী শাহনাজ পারভীন অভিযোগ করেন, ছেলের অসুস্থতার খবর শুনে রুহুল বাসায় এসেছিলেন। হামলাকারীরা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঘরে ঢুকে তাকেসহ রুহুলকে মারধর করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে রুহুল মল্লিককে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাব্বি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্ত্রীকে দেখতে এসে মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনির শিকার

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত