নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির রহস্যজনক ‘আত্মহত্যা’

মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, তিনি গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরবেলা এই ঘটনাটি ঘটে। নিহত বিদ্যুৎ আলী ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত দুই মাস ধরে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার শরিফুল আলম জানান, ভোরের দিকে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে কারা প্রশাসন।

নিথর দেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির রহস্যজনক ‘আত্মহত্যা’

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, তিনি গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরবেলা এই ঘটনাটি ঘটে। নিহত বিদ্যুৎ আলী ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত দুই মাস ধরে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার শরিফুল আলম জানান, ভোরের দিকে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে কারা প্রশাসন।

নিথর দেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত