নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকরা যা প্রচার করতে চায়, দালাল মালিকরা তা দেয় না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়,

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

জাতীয় নাগরিক শক্তি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "অনেক সাংবাদিক আমাদের কাছে এসে তাদের দুঃখ-কষ্টের কথা জানান। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে চাইলেও দালাল মিডিয়া মালিকরা তা করতে দেয় না।"

শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিডিয়া মালিকদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, "আপনারা আর কত দালালি করবেন? যখন খবরের মাঝে একটি নির্দিষ্ট দলের প্রচারণা চালান, তখন আপনাদের কোনো সত্তা থাকে না। জুলাই বিপ্লবের কথা মনে রাখুন; যখন জনতা জাগে, তখন কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। তখন প্রতিটি নাগরিকই একেকজন মিডিয়া হয়ে ওঠে।" তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর একটি নির্দিষ্ট দল টেলিভিশন ও সরকারি প্রতিষ্ঠান দখল করে 'মিডিয়া মাফিয়াগিরি' শুরু করেছে।

আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে। এসপি-ডিসি ও ওসিরা এর সাক্ষী। আমরা বিশ্বাস করতে চাই, আপনারা ওপর মহলের নির্দেশে এসব করেছেন। কিন্তু এবারের নির্বাচন হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত।"

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনাদের পোস্টিং বা প্রমোশনের জন্য আর কোনো নেতার বাসায় তদ্বির করতে হবে না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যদি কেউ অবৈধ টাকার খাম আপনাদের সামনে নিয়ে আসে, তবে নিজের সন্তান ও দেশের কথা ভাববেন। ব্যালট বাক্স ভরার মতো গণবিরোধী কাজে লিপ্ত হলে জনগণের যে বিদ্রোহ শুরু হবে, তা সামলানোর ক্ষমতা কারও নেই।"

বিগত সরকারের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, "শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিলেন, আর সারা বাংলাদেশটাকে মানুষের জন্য উন্মুক্ত কারাগারে পরিণত করেছিলেন। ২০০৯ সালের লগি-বৈঠা থেকে শুরু করে ওসমান হাদীর শাহাদাত—দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনে জনগণের আমানত রক্ষা করা আপনাদের নৈতিক দায়িত্ব।"

বক্তব্য শেষে তিনি পুলিশ ও প্রশাসনকে জনতার কাতারে এসে কাজ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, স্বচ্ছ থাকলে জনগণই তাদের নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাংবাদিকরা যা প্রচার করতে চায়, দালাল মালিকরা তা দেয় না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত