নজর বিডি

ভোটকেন্দ্রকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার নির্দেশ নির্বাচন কমিশনের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা। 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সুষ্ঠু, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই ইসির এই বিশেষ পদক্ষেপ বলে জানা গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটদান কেন্দ্রগুলোতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

চিঠিতে আরও বলা হয়, বর্ণিত অবস্থায় কমিশনের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্রে হাজার হাজার ভোটারের সমাগম হয়। ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকলে নারী, বয়স্ক এবং অসুস্থ ভোটারদের জন্য ভোট প্রদান আরও স্বাচ্ছন্দ্যদায়ক হবে। ইসির এই উদ্যোগকে নাগরিক মহলে সাধুবাদ জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোটকেন্দ্রকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার নির্দেশ নির্বাচন কমিশনের

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা। 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সুষ্ঠু, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই ইসির এই বিশেষ পদক্ষেপ বলে জানা গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটদান কেন্দ্রগুলোতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

চিঠিতে আরও বলা হয়, বর্ণিত অবস্থায় কমিশনের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্রে হাজার হাজার ভোটারের সমাগম হয়। ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকলে নারী, বয়স্ক এবং অসুস্থ ভোটারদের জন্য ভোট প্রদান আরও স্বাচ্ছন্দ্যদায়ক হবে। ইসির এই উদ্যোগকে নাগরিক মহলে সাধুবাদ জানানো হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত