নজর বিডি
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্ক, নজরবিডি।

ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম 'মারিভ' দাবি করেছে, ট্রাম্প ইরানকে পাঁচটি কঠোর শর্ত দিয়েছেন— যার মধ্যে পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করার মতো বিষয় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই শর্তগুলো ইরানের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্ক, নজরবিডি।

ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম 'মারিভ' দাবি করেছে, ট্রাম্প ইরানকে পাঁচটি কঠোর শর্ত দিয়েছেন— যার মধ্যে পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করার মতো বিষয় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই শর্তগুলো ইরানের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত