ছবি: নজরবিডি.কম[/caption]
নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থনে এটিএম কামাল কাক ডাকা ভোরে শুরু করেন নির্বাচনী প্রচারণা। মাঠ পর্যায়ে অবিরাম ছুটে চলছেন তিনি। অলি-গলি, হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট, বাস স্ট্যান্ডসহ সামাজিক অনুষ্ঠানে, মেঠো পথের ধারে যেখানেই মানুষ সেখানেই দাঁড়িয়ে যান কামাল। আনুষ্ঠানিক সভা-সমাবেশ না হলেও তিনি পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালান।
এদিকে এটিএম কামাল বলেন, দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ও গণতন্ত্র রক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা ভুলার নয়। দেশের মানুষের ভোটাধিকারের জন্য তিনি আমরণ লড়াই করেছেন। তিনি নিজের জীবন উৎসর্গ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরো বলেন, বিগত সময়ে ভোটারবিহীন প্রতারণার নির্বাচনে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল হাওয়াই এম.পি। এ ছাড়া বিরোধীদলের নেতা কর্মীদের হত্যা, গুম, অবৈধ সরকারের অত্যাচার, জুলুম-নির্যাতন, ঢালাও গ্রেফতার ও দুঃশাসনের কথা কেও ভুলে নি। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন