রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা খুলে সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি টয়লেটের ভেতরেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন