নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাক সংঘর্ষে আহত ১৯

ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের

জেলা প্রতিনিধি, ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের আড়ুয়া মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরগামী 'সার্বিক পরিবহন'–এর একটি বাসের সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, আহত ১৯ জনের মধ্যে রাহাত নামের একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাক সংঘর্ষে আহত ১৯

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের

জেলা প্রতিনিধি, ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের আড়ুয়া মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরগামী 'সার্বিক পরিবহন'–এর একটি বাসের সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, আহত ১৯ জনের মধ্যে রাহাত নামের একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত