নজর বিডি

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

ধর্ম ডেস্ক, নজরবিডি।

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে, কিছু পয়েন্টে দ্বিমত থাকলেও গণভোটের অধিকাংশ প্রস্তাবনা ইতিবাচক। তাই দেশের ভবিষ্যতের কল্যাণে ‘হ্যাঁ’ ভোট দেওয়াকেই তিনি সঠিক মনে করছেন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে এককেন্দ্রিক করা বন্ধ করতে হলে গণভোটে ইতিবাচক রায় দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি ‘জুলাই সনদ’–এর দোহাই দিয়ে মূল্যবোধবিরোধী কোনো আইন করার চেষ্টা করা হয়, তবে দেশের ধর্মপ্রাণ জনগণ তা রুখে দেবে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন—একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি ‘জুলাই সনদ’ বা সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে রায় দেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

ধর্ম ডেস্ক, নজরবিডি।

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে, কিছু পয়েন্টে দ্বিমত থাকলেও গণভোটের অধিকাংশ প্রস্তাবনা ইতিবাচক। তাই দেশের ভবিষ্যতের কল্যাণে ‘হ্যাঁ’ ভোট দেওয়াকেই তিনি সঠিক মনে করছেন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে এককেন্দ্রিক করা বন্ধ করতে হলে গণভোটে ইতিবাচক রায় দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি ‘জুলাই সনদ’–এর দোহাই দিয়ে মূল্যবোধবিরোধী কোনো আইন করার চেষ্টা করা হয়, তবে দেশের ধর্মপ্রাণ জনগণ তা রুখে দেবে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন—একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি ‘জুলাই সনদ’ বা সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে রায় দেওয়ার জন্য।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত