নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে উৎসবমুখর আমেজ থাকলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

সকাল ৯টা পর্যন্ত হয়েছেও তেমনটি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চললেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, অন্যান্য এলাকার তুলনায় এখানে ভোটার উপস্থিতি অনেকটা কম।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন) কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ছিল অত্যন্ত নগণ্য। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা কে এম শাহনেওয়াজ জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৫৪০ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১১৪টি।

গোপালগঞ্জের ৩টি আসন ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত। তবে এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ বা নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদেরও তেমন দেখা মেলেনি। তবে টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকারিয়া আশা প্রকাশ করে বলেন, "অতীত অভিজ্ঞতা অনুযায়ী সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে পারে।"

জেলাজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও নজরদারি লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে উৎসবমুখর আমেজ থাকলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সকাল ৯টা পর্যন্ত হয়েছেও তেমনটি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চললেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, অন্যান্য এলাকার তুলনায় এখানে ভোটার উপস্থিতি অনেকটা কম।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন) কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ছিল অত্যন্ত নগণ্য। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা কে এম শাহনেওয়াজ জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৫৪০ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১১৪টি।

গোপালগঞ্জের ৩টি আসন ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত। তবে এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ বা নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদেরও তেমন দেখা মেলেনি। তবে টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকারিয়া আশা প্রকাশ করে বলেন, "অতীত অভিজ্ঞতা অনুযায়ী সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে পারে।"

জেলাজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও নজরদারি লক্ষ্য করা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত