নজর বিডি

হেভিওয়েটদের ভোট: জুলাই অভ্যুত্থানের পর নতুন লড়াইয়ে বাংলাদেশ

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর অবশেষে অপেক্ষার অবসান, ভোটের মাঠে বাংলাদেশ। সারাদেশেই প্রায় ১৭ বছর পর উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা।

হেভিওয়েট প্রার্থীগণ

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোটের উৎসবে মেতেছে বাংলাদেশ। প্রায় ১৭ বছর পর এক উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন দেশের ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। তরুণ ও নতুন ভোটাররাই এবারের নির্বাচনের প্রধান 'কিংমেকার' বলে ধারণা করা হচ্ছে।

সকাল থেকেই দেশের হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।

[caption id="attachment_21960" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। কড়া নিরাপত্তার মধ্যে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কেন্দ্রে আসেন। ভোট শেষে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ আজ তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।"

[caption id="attachment_21961" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, নিজ জেলা ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বলেন, "এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।"

[caption id="attachment_21962" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

জুলাই অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল ৮টা ৫ মিনিটে বাড্ডার এ কে এম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া দেবীদ্বারে এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং পঞ্চগড়ে সারজিস আলম উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সালাহউদ্দিন আহমদ: কক্সবাজার-১ আসনে ভোট দিয়ে নিজেকে জনগণের ‘পরীক্ষিত সন্তান’ বলে দাবি করেন।

মাওলানা মামুনুল হক: ঢাকা-১৩ আসনের এই প্রার্থী রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে প্রথম প্রহরেই ভোট দেন।

রুমিন ফারহানা: স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইলে ভোট দিয়ে তিনি দীর্ঘ সময় পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগকে স্বাগত জানান।

নুরুল হক নুর: ৩৩ বছর বয়সে জীবনের প্রথম সংসদীয় ভোট দিলেন পটুয়াখালী-৩ আসনে।

[caption id="attachment_21963" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

আলোচিত প্রার্থীদের মধ্যে চারজন তাদের প্রতিদ্বন্দ্বিতাকারী আসনে ভোট দিতে পারছেন না। কারণ তারা ওই আসনের ভোটার নন: ১. নাসীরুদ্দীন পাটওয়ারী: ঢাকা-৮ আসনের প্রার্থী। ২. ডা. তাসনিম জারা: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী। ৩. ববি হাজ্জাজ: ঢাকা-১৩ আসনের প্রার্থী। ৪. আন্দালিব রহমান পার্থ: ভোলা-১ আসনের প্রার্থী হলেও তিনি ঢাকা-১৭ (বারিধারা) আসনের ভোটার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হেভিওয়েটদের ভোট: জুলাই অভ্যুত্থানের পর নতুন লড়াইয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত