নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর-১ ব্যালট বই ছিনতাই ও জাল ভোট: ১ জনের ৩ বছরের কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যালট বই ছিনতাই ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রতিনিধি, শেরপুর।

শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনী সহিংসতা ও অনিয়মের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সদর উপজেলার একটি কেন্দ্রে ব্যালট বই ছিনতাই ও জাল ভোট দেওয়ার দায়ে একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল ১০টার কিছু আগে বহিরাগত কয়েকজন কেন্দ্রে ঢুকে তিনটি ব্যালট বই (দুটি সংসদ নির্বাচনের ও একটি গণভোটের) ছিনিয়ে নেয়। পরবর্তীতে সংসদ নির্বাচনের একটি বই উদ্ধার করা হয়, যাতে ‘ধানের শীষ’ প্রতীকে কিছু সিল মারা ছিল। তবে বাকি দুটি বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত অভিযোগে বেলাল হোসেন (৪৮) ও মো. মাসুদ মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়ভাবে তারা ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী জানান, কেন্দ্রে প্রায় ২৫টির মতো জাল ভোট পড়েছে। যেসব ব্যালটে সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর নেই, সেগুলো বাতিল করা হবে। আটক বেলাল হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হলেও, মাসুদ মিয়ার অপরাধ গুরুতর হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া এই সাজা প্রদান করেন। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শেরপুর-১ ব্যালট বই ছিনতাই ও জাল ভোট: ১ জনের ৩ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত