নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্রে যাওয়ার আগেই দেওয়া হয়ে গেছে ভোট: ইশরাত পারভিন

‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই ঘটেছে। পরে ওনার ভোটটা টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক- গণনা হবে না) হিসেবে নেওয়া হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনের একটি কেন্দ্রে নিজের ভোট দিতে না পেরে জাল ভোটের অভিযোগ তুলেছেন এক নারী।

আজ বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অভিযোগকারী ইশরাত পারভিন নগরীর ওয়ারলেস কলোনীর ৫ নং লেইন এলাকার বাসিন্দা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কোন ধরনের নিয়ম? বলা হচ্ছে সুশৃঙ্খলভাবে ভোট হবে, অথচ গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে।” পরবর্তীতে প্রিজাইডিং কর্মকর্তার হস্তক্ষেপে তিনি ভোট দিলেও সেটি ‘টেন্ডার্ড ভোট’ হিসেবে গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিফাত-উর-রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “ওই নারীর অভিযোগ সঠিক। এই কেন্দ্রে এমন ঘটনা একটাই ঘটেছে। আমরা ওনার ভোটটি টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক) হিসেবে নিয়েছি।” তবে টেন্ডার্ড ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কেন্দ্রে যাওয়ার আগেই দেওয়া হয়ে গেছে ভোট: ইশরাত পারভিন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই ঘটেছে। পরে ওনার ভোটটা টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক- গণনা হবে না) হিসেবে নেওয়া হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনের একটি কেন্দ্রে নিজের ভোট দিতে না পেরে জাল ভোটের অভিযোগ তুলেছেন এক নারী।

আজ বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অভিযোগকারী ইশরাত পারভিন নগরীর ওয়ারলেস কলোনীর ৫ নং লেইন এলাকার বাসিন্দা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কোন ধরনের নিয়ম? বলা হচ্ছে সুশৃঙ্খলভাবে ভোট হবে, অথচ গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে।” পরবর্তীতে প্রিজাইডিং কর্মকর্তার হস্তক্ষেপে তিনি ভোট দিলেও সেটি ‘টেন্ডার্ড ভোট’ হিসেবে গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিফাত-উর-রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “ওই নারীর অভিযোগ সঠিক। এই কেন্দ্রে এমন ঘটনা একটাই ঘটেছে। আমরা ওনার ভোটটি টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক) হিসেবে নিয়েছি।” তবে টেন্ডার্ড ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত