নজর বিডি

ভোট দিয়ে কন্ট্রোল রুম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়

সারাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত অত্যন্ত...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের ক্ষেত্রেও মিডিয়া একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গুজব রোধে সহায়তা করবে।

[caption id="attachment_21993" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

সারাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।” তিনি এবারের নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভোট প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনে যান। সেখানে তিনি সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোট দিয়ে কন্ট্রোল রুম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সারাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত অত্যন্ত...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের ক্ষেত্রেও মিডিয়া একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গুজব রোধে সহায়তা করবে।

[caption id="attachment_21993" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

সারাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।” তিনি এবারের নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভোট প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনে যান। সেখানে তিনি সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত