নজর বিডি

শতাধিক কেন্দ্রের ফলে মামুনুল হককে পেছনে ফেললেন ববি হাজ্জাজ

ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। 

ঢাকা-১৩: 

ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস সত্যি করে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে গেছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি মাওলানা মামুনুল হককে ৬ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।

প্রাপ্ত ভোটের চিত্র (১০২ কেন্দ্র): ববি হাজ্জাজ (ধানের শীষ): ৬৬,১৪০ ভোট. মাওলানা মামুনুল হক (রিকশা): ৫৯,২৬৫ ভোট

নির্বাচনের আগে বেসরকারি সংস্থা 'সোচ্চার'-এর জরিপেও এই দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের কথা বলা হয়েছিল। জরিপে ববি হাজ্জাজ ৩ শতাংশ ভোটে এগিয়ে থাকলেও ১০ শতাংশের বেশি ভোটার তখনো সিদ্ধান্তহীন ছিলেন। ১০২ কেন্দ্রের বর্তমান ফল বলছে, সেই সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশই ধানের শীষের দিকে ঝুঁকেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর এলাকা (২৮-৩৪ নম্বর ওয়ার্ড) নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এখনো ৩৬টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত লড়াই কোন দিকে মোড় নেয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শতাধিক কেন্দ্রের ফলে মামুনুল হককে পেছনে ফেললেন ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। 

ঢাকা-১৩: 

ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস সত্যি করে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে গেছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি মাওলানা মামুনুল হককে ৬ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।

প্রাপ্ত ভোটের চিত্র (১০২ কেন্দ্র): ববি হাজ্জাজ (ধানের শীষ): ৬৬,১৪০ ভোট. মাওলানা মামুনুল হক (রিকশা): ৫৯,২৬৫ ভোট

নির্বাচনের আগে বেসরকারি সংস্থা 'সোচ্চার'-এর জরিপেও এই দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের কথা বলা হয়েছিল। জরিপে ববি হাজ্জাজ ৩ শতাংশ ভোটে এগিয়ে থাকলেও ১০ শতাংশের বেশি ভোটার তখনো সিদ্ধান্তহীন ছিলেন। ১০২ কেন্দ্রের বর্তমান ফল বলছে, সেই সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশই ধানের শীষের দিকে ঝুঁকেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর এলাকা (২৮-৩৪ নম্বর ওয়ার্ড) নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এখনো ৩৬টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত লড়াই কোন দিকে মোড় নেয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত