নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে আন্তরিক অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একইসঙ্গে তিনি এই সফল নির্বাচনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সাধুবাদ জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি তার পোস্টে লিখেছেন,"নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি আরও উল্লেখ করেন যে, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছেন।

উল্লেখ্য, এর আগে মালদ্বীপের প্রেসিডেন্টও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের এই ধারাবাহিক অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রতি আঞ্চলিক দেশগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। বর্তমানে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে আন্তরিক অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একইসঙ্গে তিনি এই সফল নির্বাচনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সাধুবাদ জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি তার পোস্টে লিখেছেন,"নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি আরও উল্লেখ করেন যে, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছেন।

উল্লেখ্য, এর আগে মালদ্বীপের প্রেসিডেন্টও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের এই ধারাবাহিক অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রতি আঞ্চলিক দেশগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। বর্তমানে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত