মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত তিনজন
মাদারীপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী (যৌথ বাহিনী) অভিযান চালিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্তার হাওলাদার ও হাসান মুন্সি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের রানা বেপারীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির অনুসারীরা। এ হামলায় রানার ডান হাত ভেঙে যায়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন—নতুন মাদারীপুর এলাকার রনি মুন্সি, রনি হাওলাদার ও রাশেদ। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন