নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ: এক প্রবাসী নিহত

গতকাল শুক্রবার একটি বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুরে আনহার মিয়ার পাশের কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আঞ্জুর মিয়াকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে এবং নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ এই ঘটনাকে 'তুচ্ছ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ' হিসেবে অভিহিত করেছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ: এক প্রবাসী নিহত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গতকাল শুক্রবার একটি বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুরে আনহার মিয়ার পাশের কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আঞ্জুর মিয়াকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে এবং নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ এই ঘটনাকে 'তুচ্ছ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ' হিসেবে অভিহিত করেছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত