নজর বিডি

২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ

২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়।  
বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
ইসি সূত্রে জানা যায়, ৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিক স্বীকৃতি সম্পন্ন হলো। এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার ইস্যুতে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ইসি ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সেই ঘোষণার ধারাবাহিকতায় এখন গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৯ আসনের মধ্যে ঘোষিত ২৯৭ আসনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। দলটির মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন একটি আসনে জয়লাভ করেছে। ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত