সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোটারদের হুমকি এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে দুই নেতার সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে এবং তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধর ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে যাদের পদ স্থগিত করা হয়েছে শিহাব মণ্ডল বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক। মোস্তাফিজুর রহমান মন্ডল বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে শোকজ করা হয়েছে: ১. ফিরোজ আহমেদ: জেলা শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক। মনা পাল: জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। আরজু আহমেদ: সদর থানা রোডের বিএনপি নেতা।
নোটিশে তাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন