নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[caption id="attachment_22246" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদার এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

দিনব্যাপী এই আয়োজনে ১০০ ও ২০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো, মোরগ লড়াই, দড়ি লাফ ও গোলক নিক্ষেপসহ নানাবিধ প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল হাঁড়ি ভাঙা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজাদার আয়োজন।

[caption id="attachment_22247" align="alignnone" width="225"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণ বিকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখেন শিক্ষক আনিসুর রহমান, পরিমল কুমার দাস, সন্দ্বীপ রায়, মাজেদুল ইসলাম, অরুন মল্লিকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[caption id="attachment_22246" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদার এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

দিনব্যাপী এই আয়োজনে ১০০ ও ২০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো, মোরগ লড়াই, দড়ি লাফ ও গোলক নিক্ষেপসহ নানাবিধ প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল হাঁড়ি ভাঙা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজাদার আয়োজন।

[caption id="attachment_22247" align="alignnone" width="225"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণ বিকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখেন শিক্ষক আনিসুর রহমান, পরিমল কুমার দাস, সন্দ্বীপ রায়, মাজেদুল ইসলাম, অরুন মল্লিকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত