নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পীরগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট উদ্ধার: ইউএনও অবরুদ্ধ,

জাতীয় সংসদ নির্বাচনের ৪ দিন পর রংপুরের পীরগঞ্জে একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার হয়েছে।

জেলা প্রতিনিধি, রংপুর:

রংপুরের পীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের চার দিন পর একটি ভোটকেন্দ্রের শ্রেণিকক্ষ থেকে সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ইউএনও’র গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী ক্লাসরুম পরিষ্কার করার সময় আলমারিতে পরিত্যক্ত অবস্থায় ৬টি সিলমারা ব্যালট পেপার ও দুটি সিল দেখতে পায়। এর মধ্যে দুটি ছিল ধানের শীষ প্রতীকের এবং বাকি চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ কয়েকশ সাধারণ মানুষ স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে ফেলে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ব্যালট উদ্ধারের লিখিত স্বীকারোক্তি দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ইউএনওকে স্কুল থেকে বের করে গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হলেও ভোটের ফলাফল নিয়ে গত কয়েকদিন ধরে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করে আসছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর সমর্থকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পীরগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট উদ্ধার: ইউএনও অবরুদ্ধ,

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত