নজর বিডি

কক্সবাজারে ট্রাক ধাওয়া করে কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

কক্সবাজারের রামুতে একটি নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে দেড় লাখ পিস ইয়াবাসহ মোহাম্মদ হারুন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এই ইয়াবার বাজারমূল্য কোটির টাকারও বেশি বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি নম্বরবিহীন মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা থেকে রামুর দিকে পাচার করা হচ্ছে। খবর পেয়ে রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযান চলাকালে ঘাতক মিনি ট্রাকটি পুলিশের বেরিয়ার ভেঙে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক থেকে নেমে পালানোর সময় হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছে থাকা বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কক্সবাজারে ট্রাক ধাওয়া করে কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

কক্সবাজারের রামুতে একটি নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে দেড় লাখ পিস ইয়াবাসহ মোহাম্মদ হারুন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এই ইয়াবার বাজারমূল্য কোটির টাকারও বেশি বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি নম্বরবিহীন মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা থেকে রামুর দিকে পাচার করা হচ্ছে। খবর পেয়ে রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযান চলাকালে ঘাতক মিনি ট্রাকটি পুলিশের বেরিয়ার ভেঙে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক থেকে নেমে পালানোর সময় হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছে থাকা বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত