দক্ষিণ রাজানগর গ্রামের মাহমুল হাসানের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের দরিগাও গ্রামের তাসলিমা বেগমের প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবন ছিল।
জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তালাক–পরবর্তী পারিবারিক কলহ ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তাসলিমা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে সাবেক স্বামীর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
শেখরণগর পুলিশ ফাঁড়ির এসআই আবু কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, সাবেক স্বামী মাহমুল হাসানের দায়ের করা সিআর মামলা নং–৫৮২/২৫-এর ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রাজানগর গ্রামের মাহমুল হাসানের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের দরিগাও গ্রামের তাসলিমা বেগমের প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবন ছিল। তবে দীর্ঘদিনের কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ (তালাক) সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, তালাক কার্যকর হওয়ার পরও তাসলিমা বেগম সাবেক স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন, যা নিয়ে বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়।
মাহমুল হাসানের দাবি, দাম্পত্য জীবনে তিনি স্ত্রীর পরিবারের ঋণ পরিশোধে বড় অংকের আর্থিক সহায়তা করেন এবং স্ত্রীর নামে ১০.৭০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ওই জমির একাংশ স্ত্রীর পরিবারের অন্য সদস্যের নামে হস্তান্তর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই বিষয়ে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
মাহমুল হাসান আরও অভিযোগ করেন যে, তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে অন্যত্র বসবাস করছেন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
গ্রেফতারের আগে তাসলিমা বেগম জানান, “সে (সাবেক স্বামী) অন্যত্র বিয়ে করে ঢাকায় থাকে। আমি আমার দুই সন্তানকে নিয়ে এই বাড়িতেই আছি। আমি কোথাও যাব না।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের ওয়ারেন্ট থাকায় তারা আইনি পদক্ষেপ নিয়েছেন এবং গ্রেফতারকৃত তাসলিমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন