নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার কৈয়া বাজারে বাস তল্লাশি: ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার কৈয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মিলন মাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে। পুলিশ জানিয়েছে, সে সাতক্ষীরা থেকে ইয়াবার এই বিশাল চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল।

[caption id="attachment_22343" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার বাস মালিক সমিতির সামনে বিশেষ চেকপোস্ট বসায়।

দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস কৈয়া বাজারের কাছে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করলে মিলন মালের আচরণে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২৫ হাজার পিস। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনার কৈয়া বাজারে বাস তল্লাশি: ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার কৈয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মিলন মাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে। পুলিশ জানিয়েছে, সে সাতক্ষীরা থেকে ইয়াবার এই বিশাল চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল।

[caption id="attachment_22343" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার বাস মালিক সমিতির সামনে বিশেষ চেকপোস্ট বসায়।

দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস কৈয়া বাজারের কাছে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করলে মিলন মালের আচরণে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২৫ হাজার পিস। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত