ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার ওপর জোর দেন তিনি। কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে ‘মব কালচার’ সম্পূর্ণভাবে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। দাবি আদায়ের নামে বিশৃঙ্খল আচরণ গ্রহণযোগ্য নয়। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা যাবে—এ ধারা অব্যাহত থাকবে।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন