নজর বিডি

দায়িত্ব নিয়েই মাঠে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড চালুর প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ সচিবালয়-এ আসেন। বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১০টায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (DGFI)-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ এবং সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ২টায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন দুপুর ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সারাদিন কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সচিবালয় ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব নিয়েই মাঠে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড চালুর প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ সচিবালয়-এ আসেন। বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১০টায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (DGFI)-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ এবং সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ২টায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন দুপুর ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সারাদিন কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সচিবালয় ত্যাগ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত