নজর বিডি

রমজানে প্রকৃতিতে ঘনঘন পরিবর্তন: শেষ দিকে বাড়তে পারে প্রচণ্ড গরম

পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বিভিন্ন সময়ে বৃষ্টি ও তাপপ্রবাহ– দুই ধরনের আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

পবিত্র মাহে রমজান জুড়ে আবহাওয়ার মেজাজ বারবার বদলাতে পারে। মাসের শুরুর দিকে আবহাওয়া আরামদায়ক থাকলেও শেষ দশকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, রমজানের বাকি দিনগুলোতে আবহাওয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে ১. প্রথম ১০ দিন (২৮ ফেব্রুয়ারি পর্যন্ত): এই সময়ে আবহাওয়া মূলত আরামদায়ক থাকবে। তবে ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২. মধ্যবর্তী ১০ দিন (১-১০ মার্চ): এই দশকে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলা কড়া রোদ থাকবে। ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং দিনের শেষ ভাগে গরমের অনুভূতি অনুভূত হবে।

৩. শেষ ১০ দিন (১১-২০ মার্চ): রমজানের শেষ ভাগে আবহাওয়া বেশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা রয়েছে। তবে একদম শেষ দিকে আবার বৃষ্টি বা মেঘলা আকাশের দেখা মিলতে পারে, যা কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এই পূর্বাভাস আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রমজানে প্রকৃতিতে ঘনঘন পরিবর্তন: শেষ দিকে বাড়তে পারে প্রচণ্ড গরম

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বিভিন্ন সময়ে বৃষ্টি ও তাপপ্রবাহ– দুই ধরনের আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

পবিত্র মাহে রমজান জুড়ে আবহাওয়ার মেজাজ বারবার বদলাতে পারে। মাসের শুরুর দিকে আবহাওয়া আরামদায়ক থাকলেও শেষ দশকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, রমজানের বাকি দিনগুলোতে আবহাওয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে ১. প্রথম ১০ দিন (২৮ ফেব্রুয়ারি পর্যন্ত): এই সময়ে আবহাওয়া মূলত আরামদায়ক থাকবে। তবে ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২. মধ্যবর্তী ১০ দিন (১-১০ মার্চ): এই দশকে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলা কড়া রোদ থাকবে। ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং দিনের শেষ ভাগে গরমের অনুভূতি অনুভূত হবে।

৩. শেষ ১০ দিন (১১-২০ মার্চ): রমজানের শেষ ভাগে আবহাওয়া বেশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা রয়েছে। তবে একদম শেষ দিকে আবার বৃষ্টি বা মেঘলা আকাশের দেখা মিলতে পারে, যা কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এই পূর্বাভাস আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত