আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ (মাওয়া)
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আগাম প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এরই অংশ হিসেবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত পদ্মা সেতু সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
পরিদর্শনকালে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রীর নির্দেশনায় সেতু বিভাগ রমজানের শুরু থেকে ঈদের পরবর্তী ১৫ দিন পর্যন্ত মোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে।
পদ্মা সেতুতে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সবগুলো টোল লেন সার্বক্ষণিক সচল রাখা এবং পর্যাপ্ত জনবল মোতায়েন নিশ্চিত করা। ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেনগুলো সচল রাখা, যাতে দ্রুত টোল আদায় সম্ভব হয় এবং যানজট না ঘটে। দুর্ঘটনা মোকাবিলায় পর্যাপ্ত রেকার, ফায়ার ভেহিক্যাল এবং জরুরি সেবা যান প্রস্তুত রাখা।
মন্ত্রী মাওয়া প্রান্তে নির্মাণাধীন বাস-বে আসন্ন ঈদুল ফিতরের আগেই সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। এতে মূল সড়কে যাত্রী ওঠানামা সুশৃঙ্খল হবে এবং যানজট কমবে। এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর সংযোগ সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ এবং প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে পুরো ঈদ মৌসুমের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন