বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান সিইসিকে স্বাগত জানান।
জেলা প্রতিনিধি, কক্সবাজার
তিন দিনের ব্যক্তিগত সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
সিইসি বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় সিইসির গাড়ি বহর কক্সবাজার সার্কিট হাউজে যায়। সফরের প্রথম রাত তিনি সেখানেই অবস্থান করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস আদেশ অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিইসি তার নিজ জন্মস্থান কুতুবদিয়া উপজেলার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে পুনরায় কক্সবাজারে ফিরে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটি প্রধান নির্বাচন কমিশনারের সম্পূর্ণ ব্যক্তিগত সফর। সফর শেষে আগামী রোববার সকালে তিনি বিমানযোগে পুনরায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন এএমএম নাসির উদ্দিন। দীর্ঘ ৩৫ বছর পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন তিনি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন