নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা

সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম ও গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়া থানা পুলিশ মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা আয়োজন করেছে।

শুক্রবার বিকেলে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঢাকা জেলা। তিনি বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে পুলিশ একা নয়—জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও আহ্বান জানান, কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এসময় স্থানীয়রা এলাকার সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ ও বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসন এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়।

সভাটি জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম ও গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়া থানা পুলিশ মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা আয়োজন করেছে।

শুক্রবার বিকেলে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঢাকা জেলা। তিনি বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে পুলিশ একা নয়—জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও আহ্বান জানান, কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এসময় স্থানীয়রা এলাকার সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ ও বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসন এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়।

সভাটি জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত