ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক মোটরসাইকেল চালক ও টোটন হোসেন (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও টোটন হোসেন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শাহরিয়ার রহমান শান্ত ঝিনাইদহ শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। অপর নিহত টোটন হোসেন একই শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১১টার দিকে পবহাটি কলারহাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্তর মৃত্যু হয়। অন্য আরোহী টোটন হোসেনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল। তবে শনিবার ভোরের দিকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন