পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিনে-দুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব
জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী জেলা সদরে পাওনা টাকার বিরোধের জেরে জাহিদ ফকির (২৭) নামের এক স্যানিটারি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল রাজবাড়ীর বিনোদপুর মেছোঘাটা এলাকার রাজুর ছেলে এবং এই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে জাহিদ ফকিরের ওপর হামলা চালায় রাতুল ও তার সহযোগীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের পর গত ১৮ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) এবং র্যাব-৪ এর একটি যৌথ দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে থাকা রাতুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন