নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র: বাবা-ছেলেসহ ৪ জন নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদরে দুইপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন— খলিল শেখ গ্রুপের নেতা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, এবং ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও স্থানীয় খলিল শেখের লোকজনের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ ও ফেরদৌস হোসেন নিহত হন। সংঘর্ষে খয়ের গ্রুপের ওসিবুর নামে একজন আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়কুলা গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র: বাবা-ছেলেসহ ৪ জন নিহত

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদরে দুইপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন— খলিল শেখ গ্রুপের নেতা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, এবং ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও স্থানীয় খলিল শেখের লোকজনের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ ও ফেরদৌস হোসেন নিহত হন। সংঘর্ষে খয়ের গ্রুপের ওসিবুর নামে একজন আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়কুলা গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত