মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ড এলাকার ফলের দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায় এবং পণ্যের মান যাচাই করা হয়। এ সময় বেশিরভাগ দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকলেও দুটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা সঠিকভাবে টানানো অবস্থায় পাওয়া যায়। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ধন্যবাদ ও উৎসাহ প্রদান করা হয়।
অভিযান চলাকালে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির পরিবেশও পরিদর্শন করা হয়। হোটেলটি স্বাস্থ্যসম্মত পরিবেশে, পরিচ্ছন্নতা বজায় রেখে এবং খাদ্য নিরাপত্তা বিধি অনুসরণ করে ইফতারি বিক্রি করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদেরও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন