নজর বিডি

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

অনুষ্ঠানে মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এই পদে মনোনীত করেন।

বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ট্রাস্টের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন।

তিনি বলেন গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করে, তাই সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী চব্বিশের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এসময় ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমানো অর্থ শুল্কমুক্ত করা, নিজস্ব ভবন নির্মাণ এবং জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং ট্রাস্টের এমডি মুহাম্মদ আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অনুষ্ঠানে মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এই পদে মনোনীত করেন।

বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ট্রাস্টের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন।

তিনি বলেন গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করে, তাই সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী চব্বিশের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এসময় ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমানো অর্থ শুল্কমুক্ত করা, নিজস্ব ভবন নির্মাণ এবং জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং ট্রাস্টের এমডি মুহাম্মদ আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত