অফিসে উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
সরকারি চাকরিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এখন থেকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে কিংবা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫-এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নিম্নলিখিত বিষয়গুলো শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি। অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা। বিলম্বে অফিসে উপস্থিতি।
প্রশাসনিক গতিশীলতা আনতে আদেশে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে: ১. উপস্থিতি: সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
অফিস সময়ের আগে (রমজানে বিকেল ৩:৩০ এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা) কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।
জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের (যুগ্মসচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে এবং ‘অফিস ত্যাগের রেজিস্ট্রার’-এ এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দিয়ে বের হতে হবে।
আদেশে স্পষ্ট করা হয়েছে যে, এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন