বরগুনায় সন্তান প্রসবের পর লামিয়া বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ খবর শুনে সহ্য করতে না পেরে শ্বশুর মোস্তফা প্যাদারও (৭০) মৃত্যু হয়।
জেলা প্রতিনিধি, বরগুনা
বরগুনার আমতলীতে সন্তান প্রসবের পর পুত্রবধূ লামিয়া বেগমের (২০) মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে শ্বশুর মোস্তফা প্যাদাও (৭০) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে কন্যাসন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে লামিয়াকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়। এই খবর বাড়িতে পৌঁছালে আগে থেকেই অসুস্থ (ব্লাড ক্যান্সার আক্রান্ত) শ্বশুর মোস্তফা প্যাদা আরও ভেঙে পড়েন এবং বিকেলের দিকে মারা যান। তবে নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন