মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়
মুস্তাফিজুর রহমান, জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন: জসিম উদ্দিন (৩৬) রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে। আব্দুল মতিন (৩৪) রাজশাহী মহানগরীর কাটাখালি সাজি পাড়া গ্রামের জিবরাইলের ছেলে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জসিম ও মতিন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে তাদের মোটরসাইকেলটি আটকে দেয়। পরে তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন