এছাড়াও উপস্থিত ছিলেন সেন্টার ফর লিগ্যাল এইড এন্ড সল্যুশনের ফাউন্ডার মেম্বার এবং গাজীপুর সেন্ট্রাল ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র রমজান মাসের রোজা পালনের তাৎপর্য, গুণাবলি ও গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম প্রিন্স বলেন, সেন্টার ফর লিগ্যাল এইড অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে সব সময় তাদের ইনসাফ আদায়ে কাজ করে যাচ্ছে। সমাজে অনেকেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একজনের জায়গা আরেকজন জোরপূর্বক দখলে নিচ্ছে, অন্যায়ভাবে মানুষকে হয়রানি করছে। এসব বিষয়ে সংগঠনটি সব সময় সচেষ্ট থেকে ভুক্তভোগীদের পাশে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট সুমন হাওলাদার, অ্যাডভোকেট জাহিন, গাজীপুর সেন্ট্রাল ল’ কলেজের শিক্ষক আরিফুল ইসলাম, অধ্যাপক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন