নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কাশিয়ানীতে ১০০ ঘনমিটার উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছাবে শিগগিরই
  • কাশিয়ানী উপজেলায় নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু।
  • দীর্ঘদিন ধরে রাতইল ইউনিয়নসহ আশপাশের এলাকায় নিরাপদ পানির সংকট ছিল প্রকট।
  বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর বিশেষ উদ্যোগে কাশিয়ানী উপজেলায় নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন এলাকায় ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পাইপলাইন স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাতইল ইউনিয়নসহ আশপাশের এলাকায় নিরাপদ পানির সংকট ছিল প্রকট। নতুন এই উচ্চ জলাধার নির্মাণ এবং বিস্তৃত পাইপলাইন সংযোগের মাধ্যমে বড় পরিসরে ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। ১০০ ঘনমিটার ধারণক্ষমতার জলাধারটি স্থাপিত হলে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক পরিবার সরাসরি উপকৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমি সবার সহযোগিতা কামনা করি।” তিনি আরও জানান, পর্যায়ক্রমে গোপালগঞ্জ-১ আসনের প্রতিটি এলাকায় নিরাপদ পানি সরবরাহের আওতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাজ শেষ হলে এলাকাবাসী নিয়মিত ও নিরাপদ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কাশিয়ানীতে ১০০ ঘনমিটার উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত