নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল-বাস সংঘর্ষ: যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রতিনিধি, গাজীপুর 

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং রাস্তার সঙ্গে ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত আছেন।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেল দুটিই পুরোপুরি পুড়ে গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল-বাস সংঘর্ষ: যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রতিনিধি, গাজীপুর 

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং রাস্তার সঙ্গে ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত আছেন।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেল দুটিই পুরোপুরি পুড়ে গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত