দেশের মানুষকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। একটি সুন্দর গোপালগঞ্জ গড়তে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে করে কাজ করতে হবে
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে হবে। গোপালগঞ্জকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।"
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
[caption id="attachment_22922" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
এমপি সেলিমুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে উন্নয়ন ও জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে বলেন "আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না। ধনী-গরীব নির্বিশেষে যে কেউ সরাসরি আমার কাছে আসতে পারবেন। দেশের মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশুদ্ধ পানির নিশ্চয়তাকে জনগণের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের পানির সংকট দূর হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার অন্যান্য স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে ও ফুরকান শরীফ টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, বিএনপি নেতা লাল চাঁন ফকির এবং ইউপি চেয়ারম্যান আন্জুরুল ইসলাম আনজু। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন