নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বাকিরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী এবং একই কমিটির সহ-সভাপতি লিটন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরব আলী ও তার পরিবারের ৩ জন এবং প্রতিপক্ষ গ্রুপের লিটন ও রিপনসহ মোট ৬ জন আহত হন।
পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার ও জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম উভয়ই দাবি করেছেন, এটি কোনো রাজনৈতিক সংঘাত নয় বরং প্রতিবেশী ও পারিবারিক বিরোধ। তবে দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদল সভাপতি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে জানা গেছে, লিটন গ্রুপ আরব আলীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন