নজর বিডি

গুলিস্তানে রাস্তা থেকে কাটা দুই হাত উদ্ধার: আঙুলের ছাপে মিললো পরিচয়

রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেট সংলগ্ন রাস্তা থেকে এক যুবকের শরীর থেকে বিচ্ছিন্ন দুটি কাটা হাত উদ্ধার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা গেলেও দেহের বাকি অংশের সন্ধান এখনো পাওয়া যায়নি। নাম ওবায়দুল্লাহ (৩০) গ্রাম নরসিংদী জেলা।  উদ্ধারকৃত হাতের আঙুলের ছাপ (Fingerprint) বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি রাস্তার পাশ থেকে হাত দুটি উদ্ধার করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বিচ্ছিন্ন হাত দুটি সেখানে কীভাবে এলো এবং কারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গুলিস্তানে রাস্তা থেকে কাটা দুই হাত উদ্ধার: আঙুলের ছাপে মিললো পরিচয়

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেট সংলগ্ন রাস্তা থেকে এক যুবকের শরীর থেকে বিচ্ছিন্ন দুটি কাটা হাত উদ্ধার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা গেলেও দেহের বাকি অংশের সন্ধান এখনো পাওয়া যায়নি। নাম ওবায়দুল্লাহ (৩০) গ্রাম নরসিংদী জেলা।  উদ্ধারকৃত হাতের আঙুলের ছাপ (Fingerprint) বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি রাস্তার পাশ থেকে হাত দুটি উদ্ধার করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বিচ্ছিন্ন হাত দুটি সেখানে কীভাবে এলো এবং কারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত