নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত: ডিলার আটক, বিপুল মালামাল উদ্ধার

রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাকে বিক্রি না করে সেগুলো তার গুদামে মজুদ করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে সরকারি বিপণন সংস্থা টিসিবির (TCB) বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রেলস্টেশন সংলগ্ন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে: মসুরের ডাল: ৬১৩ কেজি সয়াবিন তেল: ১৬২ লিটার চিনি: ১৫০ কেজি ছোলা: ১৫০ কেজি খেজুর: ৭০ কেজি

গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও টিসিবির তথ্যের ওপর ভিত্তি করে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সনাতন চক্রবর্তী। এ সময় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়, যিনি নিজেকে টিসিবির ডিলার হিসেবে পরিচয় দিয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল স্বীকার করেছেন যে, তিনি টিসিবির পণ্য উত্তোলন করে সাধারণ মানুষের কাছে ট্রাকে করে বিক্রি না করে নিজের গুদামে মজুত রাখতেন। পরবর্তীতে এসব পণ্য বেশি দামে কালোবাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তার।

এডিসি সনাতন চক্রবর্তী জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত ও কালোবাজারির অভিযোগে আটক রুবেল মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রংপুরে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত: ডিলার আটক, বিপুল মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাকে বিক্রি না করে সেগুলো তার গুদামে মজুদ করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে সরকারি বিপণন সংস্থা টিসিবির (TCB) বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রেলস্টেশন সংলগ্ন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে: মসুরের ডাল: ৬১৩ কেজি সয়াবিন তেল: ১৬২ লিটার চিনি: ১৫০ কেজি ছোলা: ১৫০ কেজি খেজুর: ৭০ কেজি

গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও টিসিবির তথ্যের ওপর ভিত্তি করে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সনাতন চক্রবর্তী। এ সময় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়, যিনি নিজেকে টিসিবির ডিলার হিসেবে পরিচয় দিয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল স্বীকার করেছেন যে, তিনি টিসিবির পণ্য উত্তোলন করে সাধারণ মানুষের কাছে ট্রাকে করে বিক্রি না করে নিজের গুদামে মজুত রাখতেন। পরবর্তীতে এসব পণ্য বেশি দামে কালোবাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তার।

এডিসি সনাতন চক্রবর্তী জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত ও কালোবাজারির অভিযোগে আটক রুবেল মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত