নজর বিডি
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা: আক্রান্ত ২৭টি ঘাঁটি

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত এই সিরিজ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু ছিল।

সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি। তেল নফ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় আইডিএফ কমান্ড হেডকোয়ার্টার এবং একটি বৃহৎ সামরিক শিল্প কমপ্লেক্স।

সংবাদসূত্র অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মাস্কাটে শুরু হওয়া ওয়াশিংটন-তেহরান সংলাপ গত ২৭ ফেব্রুয়ারি ব্যর্থতায় পর্যবসিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই তেহরানসহ ইরানের ৭টি শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অতর্কিত হামলার পাল্টা জবাব হিসেবেই ইরান এই ব্যাপকভিত্তিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা: আক্রান্ত ২৭টি ঘাঁটি

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত এই সিরিজ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু ছিল।

সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি। তেল নফ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় আইডিএফ কমান্ড হেডকোয়ার্টার এবং একটি বৃহৎ সামরিক শিল্প কমপ্লেক্স।

সংবাদসূত্র অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মাস্কাটে শুরু হওয়া ওয়াশিংটন-তেহরান সংলাপ গত ২৭ ফেব্রুয়ারি ব্যর্থতায় পর্যবসিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই তেহরানসহ ইরানের ৭টি শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অতর্কিত হামলার পাল্টা জবাব হিসেবেই ইরান এই ব্যাপকভিত্তিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

সূত্র: আলজাজিরা

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত