আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলাকালে মার্কিন সশস্ত্র বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।
পেন্টাগনের বরাত দিয়ে এএফপি জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ রোববার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ওই অভিযানের সময় তিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন। তবে ঠিক কোন স্থানে বা কীভাবে তারা প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মারাত্মক আহত ৫ জন ছাড়াও আরও কয়েকজন সেনা সামান্য আঘাত পেয়েছেন। পেন্টাগন জানিয়েছে, সামান্য আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুতই নিজ দায়িত্বে ফিরতে পারবেন।
সংঘাতকালীন বিশেষ পরিস্থিতির কারণে নিহত সেনাদের নাম বা পরিচয় পরবর্তী ২৪ ঘণ্টার আগে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।
গতকাল ইরানে বড় ধরনের বিমান হামলার পর আজই প্রথম নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ওয়াশিংটন। এই ঘটনা ওই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন