রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় আরও সাতজন আহত হয়েছেন এবং তাদের সঙ্গে থাকা পিকাআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে শাহিন (৪৫) নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২ মার্চ) ভোর রাতে পুঠিয়া উপজেলার পলাশী গ্রাম। নিহতের বাড়ি দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে। আহত সাতজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, একটি ট্রাকে করে আটজন ব্যক্তি তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রামে প্রবেশের সময় স্থানীয়রা তাদের আটক করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন